1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪০৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুস সাত্তার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) রাত ৭টায় উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

আহতরা হলো, উপজেলার কাঁঠালিয়াকান্দা গ্রামের কামাল মিয়ার ছেলে সোহান (১৮) ও একই গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে তানভীর (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্রকরে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনুছের লোকজন আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল¬া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে করিমের এক নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD