1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ক্রীড়া সংঘ'র ঈদ পরবর্তী ফুটবল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ক্রীড়া সংঘ’র ঈদ পরবর্তী ফুটবল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার:

“মাদকের বিরুদ্ধে ফুটবল-আনন্দের উৎস ফুটবল-জনপ্রিয়তার শীর্ষে ফুটবল”এ শ্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদকে নিরুৎসাহীত করে খেলা-ধূলার প্রতি আসক্তি বাড়িয়ে স্বাস্থ্য সু-রক্ষায় ঈদ পরবর্তী ফুটবল খেলার আয়োজন করেছে রাজামেহার ক্রীড়া সংঘ।

সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে ওই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় ‘দেবীদ্বার উপজেলা ফুটবল একাদশ বনাম বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ’র প্রতিদ্বন্ধিতায় বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করে।

উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুফর রহমান বাবুল, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ৯ নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুকবল হোসেন মুকুল, ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা মামুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন’র পরিচালনায় এবং মো. আমির মীর এর তত্বাবধানে উক্ত খেলা উপভোগ করেন শত শত ক্রীড়া প্রেমি দর্শক। খেলা শেষে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD