1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

নেকবর হোসেন:

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উপস্থিতিতে নগরীর টাউন হল থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী মামুন-অর-রশিদ, আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো: আনিসুর রহমান ভূইয়া। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি সেলিম মাকসুদ সালমানি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD