1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নতুন নেতৃত্ব পেল কুবির রোটার‍্যাক্ট ক্লাব - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নতুন নেতৃত্ব পেল কুবির রোটার‍্যাক্ট ক্লাব

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা: আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাকিব মোহাম্মদ আলামিন।

সংগঠনের নিজস্ব গনতান্ত্রিক প্রক্রিয়ায় শুক্রবার রাত ১০ টায় এই কমিটি ঘোষণা করা হয়।

এ বছর ক্লাব ট্রেইনার হিসেবে নিযুক্ত থাকবেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং রোটার‍্যাক্ট ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রোটা: মো: মারুফ হোসেন সরকার। এছাড়া একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী পদার্থ বিভাগের শিক্ষার্থী রোটা: তানভীর আহমেদ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ ইব্রাহিম তালুকদারকে সহ- সভাপতি নির্বাচিত করা হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ আবু কাউসার ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ তালহা জোবায়ের কে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ শেখ শাকিল আহমেদকে। এছাড়াও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাবিকুন নাহারকে ক্লাব সার্ভিস ডিরেক্টর, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ সোহাইবুল আহমেদকে কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে নির্বাচিত করা হয়। তাছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোটাঃ নাজিফা আনবার সাভাকে প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর, ২০১৯-২০ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাথী আক্তারকে ফিনানশিয়াল সার্ভিস ডিরেক্টর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটাঃ আঞ্জুমান আক্তারকে পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়।

উক্ত কমিটি আগামী ০১ জুলাই, ২০২৩ এ আগামী ২০২৩-২৪ রোটারি বর্ষের দায়িত্ব পালন শুরু করবেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যেমন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, গরিব দুস্থ মানুষকে আর্থিক ভাবে সহায়তা, বিভিন্ন সসচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপন, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম সফলতার সাথে করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD