1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন, ২০১০ সালে জামিনে যেয়ে আত্মগোপন করা আসামী পুনরায় আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন, ২০১০ সালে জামিনে যেয়ে আত্মগোপন করা আসামী পুনরায় আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা সহকারে ০৩ জনকে আটক করে পুলিশ।

পুলিশ সুপারের মাদক প্রতিরোধী কর্মসূচির প্রতিনিয়ত চলমান অভিযানে গতকাল ২৯/০৪/২০২৩ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় লামপুর রাস্তার মাথায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমান, এএসআই শামীম, এএসআই অপু আসামী শাহ আলম (৪৫), পিতা- মৃত আবিদ আলী, সাং- কৃষ্ণ নগর এবং আসামী মনির হোসেন (৩৪), পিতা- হোসোন আলী, সাং – শুভপুর, উভয় থানা- সদর দক্ষিণ, কুমিল্লাদেরকে আটক করে তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তায় মোট ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করেন। তাদের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজকে আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে বিকাল ০৫ ঘটিকায় লালবাগ রাস্তার মুখে কাঁধে স্কুল ব্যাগ সহ সন্দেহভাজন এক যুবককে আটক করে এসআই উত্তম সরকার ও এএসআই লিমন তল্লাশি করলে তার ব্যাগে ০৬ কেজি গাঁজা পেয়ে উদ্ধার করে। তার নাম ইব্রাহিম (২৬), পিতা- হাবিব আলী, সাং- নামিশে পাড়া, থানা- তালতলী, জেলা- বরগুনা। তার বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে আজকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এছাড়া ২০১০ সালে ফেন্সিডিল সহ গ্রেফতার হওয়ার মাস খানেক পরে জামিনে গিয়ে আত্মগোপনে চলে যায় নাছির(৩৮), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং – সুবর্ণপুর, থানা- সদর দক্ষিণ, কুমিল্লা। দীর্ঘ ১৩ বছর এলাকা ছাড়া নাছির ঈদের সময় এসেছিল নিজ বাড়িতে। কিন্তু পারলো না নিজেকে লুকিয়ে রাখতে। পুলিশ খবর পেয়ে গতকাল রাত্রে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এএসআই তুহিন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্য সহ অভিযান চালিয়ে ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত এই অপরাধীকে গ্রেফতারে সফল হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD