1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলেই আইনের মুখোমুখি হবেন বলে হুশিয়ারি - কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলেই আইনের মুখোমুখি হবেন বলে হুশিয়ারি – কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। ২০৪০সালে আমাদের নতুন প্রজন্ম আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবে।তবে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে আহবান জানান মন্ত্রী। যারা অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন ষড়যন্ত্র কোন পেশীশক্তি বিশ্বাস করিনা ।আমরা বিশ্বাস করি জনগণের রায়। আমরা মনেকরি জনগণ সঙ্গে আছে। কোন ষড়যন্ত্র কাজ হবেনা।বিদেশী কোন দেশ কি বললো সেটা কাজ হবেনা। দেশের জনগণ যখন সঙ্গে থাকে কোন ষড়যন্ত্রই কাজে দেয়না।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কুমিল্লা-৭ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপিসহ কুমিল্লা উত্তর জেলাআওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহ চান্দিনা উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আরেরাা বলেন-ভূয়া অসত্য সংবাদ ফেইস বুকে না দেয়া আহবান জানিয়ে মন্ত্রী বলেন আপনারা যেটা সঠিক আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা প্রচার করবেন। কাল্পনিক অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকবেন। না হয় আপনার স্বপ্ন আমার স্বপন আধারে লুকিয়ে যাবে। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। শেখ হাসিনার বিকল্প শুধূ শেখ হাসিনা নিজেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD