1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সদরের ৭৪ কেজি গাঁজাসহ একজন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সদরের ৭৪ কেজি গাঁজাসহ একজন আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা সদরের চাঁনপুর ব্রিজ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি নোহা মাইক্রোবাস গাড়ি তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত ২৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ এমদাদুল হক এম্ভু কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের সর্দার বাড়ির আমির হোসেনের ছেলে। পালিয়ে মো: শাহীন (৩৫) কুমিল্লা সদরের বড়জ্বালা গ্রামের ছিদ্দিক মিয়ার স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, চাঁনপুর ব্রীজ এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ীর চলাচল সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেন। গাড়ীটিকে সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ তার সহযোগী গাড়ীটি থামিয়ে গাড়ী হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে, ডিবি পুলিশের চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটিসহ একজনকে আটক করে।

উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD