1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৫৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে একজন তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়।

গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে মেয়ে আসে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়। শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে। ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গণধর্ষণ করে। সে রাতে ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলো রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। তারা জানিয়েছে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন আছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী।

এই মামলার তদন্ত চলমান। আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এবং জাকিরের নামে তিনটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD