1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত ইউপি চেয়ারম্যান হাজী মো: শাহজালাল (৫২) কে বাঁচানো যায়নি। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোরে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি ( তদন্ত) মো: বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ঈদের পর দিন লিভিং থেকে সিগারেট ধরিয়ে পাশের ওয়াশরুমে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফারন ঘটে। এ সময় চেয়ারম্যানের শরীরে আগুন ধরে যায়। এমন তথ্যই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ চেয়ারম্যানের গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। বিষয়টির তদন্ত চলছে।

এর আগে গত বছর ২৮ শে নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতিকে শাহজালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চেয়ারম্যান শাহজালালের মৃত্যুতে পশ্চিম জোড়কানন ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও রক্তকমল ফাউন্ডেশনসহ অনেক সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন ওই চেয়ারম্যানের মৃত্যুতে আমরাও শোকাহত।যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি এখন শূন্য,তাই নিয়ম অনুযায়ী পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩ মাসের মধ্যে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD