1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডিবি পুলিশের অভিযানে কুমিল্লায় প্লাস্টিকের বস্তা থেকে ১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ডিবি পুলিশের অভিযানে কুমিল্লায় প্লাস্টিকের বস্তা থেকে ১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪২২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুড়ঝুলি বিশ্বরোডের কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট-এ পার্কিংয়ে পার্ক করা অবস্থায় চট্রগ্রাম টু গোপালগঞ্জগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান পরিচালনা করে গাড়ীর সামনের বক্স হতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন প্রজাতির ছোট বড় মোট-১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার করে কুমিল্লা ডিবি পুলিশ। তবে ওই ঘটনায় কেউ আটক হয়নি।

বিলুপ্ত জলজ প্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত জলজ প্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে উল্লেখিত সংঘবদ্ধ চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজন কুমার দাসের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ একটি অভিযানিক ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাত ৭ টায় ওই বাসে অভিযান পরিচালনা করে।

বাসের সুপার ভাইজারকে কাছিম সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, বস্তাটি কক্সবাজার থেকে একজন ব্যক্তি গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য গাড়ীতে তুলে দেয়।

উদ্ধারকৃত “সুন্ধি কাছিম” অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD