1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত ব্যবসায়ীকে হত্যা : ঘাতক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের

মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত ব্যবসায়ীকে হত্যা : ঘাতক গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় আবদুল মালেক(৫০)নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওইদিন রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহার(২৬)কে আটক করেছে পুলিশ।

বুধবার(২৬এপ্রিল) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এঘটনা ঘটে।নিহত মালেক ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা।

স্থানীয়রা জানান,কয়েকদিন আগে মাদক সেবনের জন্য একই গ্রামের প্রবাসী কবির আহম্মেদের ছেলে চিহ্নিত মাদকসেবী বাহার নিহত আবদুল মালেকের দোকানের পিছনে খালি জায়গায় প্রবেশের সময় বাধা দেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারই রেশ ধরে গত বুধবার রাত সাড়ে নয়টার সময় দোকানের সামনে শার্টার নামানোর জন্য দোকান থেকে বের হলে বাহারের সাথে থাকা ছুরি দিয়ে আবদুল মালেকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।আবদুল মালেক বাঁচার জন্য শোর চিৎকার করলে বাহার পালিয়ে যায়। এসময় বাজারের আসে পাশে থাকা লোকজন এসে আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু জানান,কিছু দিন আগে মাদক সেবনে বাধা দেন নিহত আবদুল মালেক।বুধবার দোকানে বন্ধ করার সময় এলাকার চিহ্নিত মাদকাসেবী বাহার সাথে থাকা ছুরি দিয়ে আকস্মিকভাবে ছুরিকাঘাত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন জানান,বুধবার রাতে আবদুল মালেক নামে একব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা জানান, পুলিশ হাসপাতাল থেকে রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।বৃহস্প্রতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD