1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লালমাইয়ে মোটসাইকেল - সিএনজি সংঘর্ষ, নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লালমাইয়ে মোটসাইকেল – সিএনজি সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়ায় (বুশ মার্কেটের পূর্বে) উৎসব পদুয়া নামক স্থানে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় (২২) নামের ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র ছিলেন। এছাড়াও নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলেও জানা যায়। জাহিদের মৃত্যুতে তার পুরো পরিবারে শোকের আহাজারি বয়ে যায়।

এ বিষয়ে লালমাই থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, আমরা ঘটনাস্থলেই সাথে সাথেই গিয়েছি। সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নিহতের লাশ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD