1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
​ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

​ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় বিয়ারসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নি:) মো: শামীম ও এএসআই (নি:) মো: সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল আজ দুপুরে শশীদল ইউনিয়নের দক্ষিন তেতাভূমি এলাকার খালের পাড় সংলগ্ন জনৈক বসতঘরের সামনে অভিযান চালায়। এ সময় তারা কামাল হোসেনের কাছ থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।
​ গ্রেপ্তারকৃত কামাল হোসেন দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আ: জলিল ও মৃত নুরজাহান খাতুনের ছেলে।
​ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD