1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক নারী সহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক নারী সহ আটক ২

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত নিহতের বন্ধু আরিয়ানকে জিজ্ঞাবাসের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আবদুল জলিল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) সিয়ামের বাড়িতে অবস্থান করছিলো। ভোরে দু’জনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিয়ামকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিনবছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত গভীর সম্পর্ক, গর্ভধারণ এবং পরবর্তীতে সংঘটিত আরও কিছু ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এসব তথ্য এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রেমিকা নাঈমা জাহানের সাথে কথা বলে জানা গেছে, মোবাইলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম আবদুল জলিল মৃধার মেয়ে নাঈমা জাহানের সাথে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুলে হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে দুইজনে ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রীযাপন (রুমডেট) করেছিল। সম্প্রতি নাঈমা জাহানের তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে। এরই মধ্যে নাঈমা জাহানকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাঈমা রবিবার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে। সেখানে একটি কক্ষে সিয়াম, নাঈমা ও সিয়ামের এক বন্ধু পাশ^বর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান রাত্রীযাপন করে। ভোরে সাঈদ আব্দুল্লাহ সিয়াম প্রেমিকা নাঈমা জাহানকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে ‘যাতে আশ-পাশের কেউ না দেখে’। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে উপর্যুপরি আঘাত করে প্রেমিকা নাঈমা জাহান। এ সময় সেখানে উপস্থিত ছিল সিয়ামের বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী নাঈমা জাহান ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য ঘটনাস্থলে উপস্থিত সিয়ামের বন্ধু আরিয়ানকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD