1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী শিশু নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী শিশু নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারে চাপায় শাওন(১২)নামে এক শিশু পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭জন।

সোমবার(২৪এপ্রিল) রাতে উপজেলা ঘোলপাশা ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,রাত ৮টার দিকে চট্রগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশের সময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়।এতে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। প্রাইভেটকার ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়, গাড়িতে থাকা ৭জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত শিশুর মরাদেহটি আইনী প্রক্রিয়া শেষে মরাদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরন করে।দূর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD