1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পাকাকরণ কাজ শেষে ফলক উম্মোচন, দোয়া-মুনাজাতের মাধ্যমে ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

বরিবার (২১ জুন) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার ও গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে এ উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

দেড়কোটা বাজারের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি মুন্সীরহাটবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রতিটি নির্বাচনেই এ মুন্সীরহাটের মানুষ আমাকে বিপুল পরিমান ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। আলহামদুলিল্লাহ, এবারের নির্বাচনেও আপনারা অতীতের সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশাল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন, আমি যখন প্রথমবার এমপি ছিলাম, তখনই প্রথম এ শাহ ফখরুদ্দীন সড়কটিকে সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভূক্ত করেছিলাম। এ সড়কটিকে আমি জননিরাপত্তা ইস্যু সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে বিবেচিত করে সংসদে এর গুরুত্বারোপ করে বারবার বক্তব্য রাখি। এরই প্রেক্ষিতে এ সড়কের জন্য তৎকালীন সময়ে ১১ কোটি টাকার অধিক বরাদ্ধ এনেছিলাম। পর্যায়ক্রমে সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। ২২ বছর পর এবার এ সড়কের বর্ধিতকরণ সহ পুণঃনির্মাণ কাজে বরাদ্ধ ছিলো ৪৭ কোটি ৪০ লাখ টাকা। আপনারা দেখছেন, ইতোমধ্যে কাজ শেষ হয়েছে। আমি পুরো সড়কটি ঘুরে দেখেছি। আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। যারফলে এ এলাকার মানুষ বেশ সুফল ভোগ করবে।

ডা. তাহের আরও বলেন, এখানকার স্কুল-মাদরাসা, মসজিদ সহ বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নের কথা আমাকে বলা হয়েছে। চৌদ্দগ্রামে অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান সহ রাস্তাঘাটের সকল উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে। এ চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা হলো এখন দুইটি। একটি হলো মাদক, অপরটি হলো কিশোর গ্যাং। এ এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামেই মাদকের আখড়া তৈরি হয়েছে। মাদক যে সেবন করে তার জীবনটা তো এমনিতেই শেষ হয়ে যায়। সাথে সাথে তার পরিবার, সমাজ, রাষ্ট্র এর কুফলের ভয়াবহতার শিকার হয়। এতে মেধা নষ্ট হওয়ার পাশাপাশি সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়। দীর্ঘ মেয়াদী সমস্যা পড়ে রাষ্ট্র। চৌদ্দগ্রামে এখন আমার অন্যতম অগ্রাধিকার কাজ হলো; মাদকের বিরোদ্ধে যুদ্ধ করা। এক্ষেত্রে মাদক কারবারির পরিবার ও আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা পেলে এ চৌদ্দগ্রাম থেকে মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। আরেকটি সমস্যা হলো; কিশোর গ্যাং। মাদকের সাথে জড়িতরাই অন্যায়-অপরাধমূলক কাজ করতে করতে একসময় আধিপত্য বিস্তার ও তা ধরে রাখতে কিশোর গ্যাং তৈরি করে। আমি এ কিশোর গ্যাং এর চেইন ভেঙ্গে দিব ইনশাআল্লাহ। কারণ, একটা ছেলে অল্প বয়সে নষ্ট হয়ে যাবে, চৌদ্দগামে এটি বরদাস্ত করা হবে না। যারা কিশোর গ্যাংয়ে যোগ দিবে তারা চাইলেও আর ভালো মানুষ থাকতে পারবে না। সুতরাং, আপনারা আমাকে সহযোগিতা করেন, মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম, মো. আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক, মো. মোশাররফ হোসেন, জামায়াত নেতা মাস্টার আব্দুল মান্নান, মাস্টার মো. মাছুম বিল্লাহ, কফিল উদ্দিন মোল্লা, মো. হারুনুর রশিদ ভূঁইয়া, বাবর মোল্লা, হাফেজ মুর্তুজা মুজমদার, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার, মো. কামরুল হাসান, নাসির উদ্দিন পন্ডিত, ইউপি সদস্য মো. মাহফুজ মজুমদার, মহিন উদ্দিন মোল্লা, যুবনেতা মীর শাহেদুর রহমান, মিজান ভূঁইয়া সহ মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD