1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ‘আনন্দ ক্লাবঘর’খ‍্যাত মাদকের আসর থেকে ৪ মাদকসেবীকে মোবাইল কোর্টে সাজা দিয়ে জেলহাজতে প্রেরন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ‘আনন্দ ক্লাবঘর’খ‍্যাত মাদকের আসর থেকে ৪ মাদকসেবীকে মোবাইল কোর্টে সাজা দিয়ে জেলহাজতে প্রেরন

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৪ মাদক সেবনকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) সকালে দেবীদ্বার উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামের কবির হোসেনের বাড়ির ‘আনন্দ ক্লাবঘর’ নামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৪ মাদকসেবী মাদক সেবনরত অবস্থায় আটক করেন। এ সময় বেশ কয়েকজন মাদকসেবী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন,- বাকসার গ্রামের কবির হোসেনের ছেলে মো. তামিম(২৩), উনঝুটি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে জাহিদুল ইসলাম(৩৭), বাঙ্গুরি গ্রামের মৃত আমির খানের ছেলে মো. শাহীন খান(২৮) এবং দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো জালাল উদ্দিন পিন্টু(২৯)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ল উদ্দিনের আদালতে স্বাক্ষ‍্য প্রামানের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৯(ক) উপধারার একই আইনের ৩৬(৫) ধারায় প্রত‍্যেককে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। রোববার বিকেলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ল উদ্দিন বলেন, দেবীদ্বারে মাদকের প্রভাব খুবই উদ্বেগজনক ভাবে বেড়েছে। মাদক নির্মূলে শুধু মোবাইল কোর্ট পরিচালনা কিংবা অভিযান চালিয়ে রোধ করা সম্ভব নয়, এর জন‍্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত চলমান থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD