1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অপর দুজন ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে দণ্ডিত।
​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২০ জুন) বিকেল ৫টা৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইন উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি (রজ্জব আলী সর্দার বাড়ি) এলাকায় অভিযান চালান। এ সময় মাদক মামলার পলাতক আসামি মোঃ সেলিমের বসতঘরের সামনে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সেলিম পালিয়ে যায়।
​পৃথক আরেকটি অভিযানে আজ রোববার (২১ জুন) এসআই মাহতাব হোসাইন উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ কাউছারকে (৪১) মাদক সেবনের অপরাধে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
​একই দিনে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান উপজেলার বালিনা গ্রাম থেকে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রুহুল কুদ্দুসকে গ্রেফতার করেন। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের নূরুজ্জামানের ছেলে।
​এদিকে পুলিশের অপর একটি অভিযানে দক্ষিণ তেতাভূমি গ্রামের (মোল্লা বাড়ি) মৃত খোরশেদ আলমের ছেলে রুবেলকে (৩৫) মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকেও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD