1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে চামড়া বোঝাই ট্রাক ব্রীজে উঠতে গিয়ে খাদে পড়ে চালক নিহত; আহত- ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে চামড়া বোঝাই ট্রাক ব্রীজে উঠতে গিয়ে খাদে পড়ে চালক নিহত; আহত- ২

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: স্টাফ রিপোর্টার দেবীদ্বার ।। 

কুমিল্লার দেবীদ্বারে ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আরও ২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চামড়া বোঝাই ট্রাকটি ঢাকাগামী ছিল।

নিহত ট্রাকচালক সোহেল এর বাড়ি গাজীপুর, আহত হেলপার মনির এর বাড়ি সিরাজগঞ্জ এবং আরেক জনের নাম জানা যাইনি। তবে আহতরা সামান‍্য আঘাত প্রাপ্ত হন।

দূর্ঘটনার সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে রেকার আসার অপেক্ষায় ট্রাকের নিচে পড়ে থাকা চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

শনিবার দিবাগত রাত ১ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাক চালকের মৃত দেহ ট্রাকের নিচে আটকা পড়ে আছেন বলে পুলিশ জানিয়েছেন। রেকার আসার অপেক্ষায় আছেন। রেকার আসলেই ট্রাক ও লাশ উদ্ধার করা হবে। বাকি ০২ জন সামান্য আঘাত প্রাপ্ত, এখনো ট্রাকটি রেকার দিয়ে উঠানো হয়নি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন। রেকার আসলে ট্রাক ও ট্রাকের নিচে আটকে থাকা লাশ উদ্ধার করা হবে।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও রেকার আসায় বিলম্বিত হয়ায় লাশ এখনো ট্রাকের নিচে পড়ে আছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD