
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়ন মফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য অত্যাধুনিক মানসম্মত কমর্ফোট জোন নির্মাণ করা হয়।
রোটারি ক্লাব অব আলোকিত ঢাকার অর্থায়নে ও বড়শালঘরের সন্তান রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে ওই কমফোর্ড জোন নির্মান করা হয়।
শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার বিশিষ্টজনের উপস্থিতিতে আলোচনা সভা শেষে কমর্ফোট জোনটি শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এর সভাপতিত্বে, রোটারী ক্লাব অব আলোকিত ঢাকার প্রজেক্ট ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপের সিএফও রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব আলোকিত ঢাকার প্রেসিডেন্ট মিজানুর রহমান, সাবেক ব্যাংকার আব্দুল বারী সরকার, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। রোটারী ক্লাব অব আলোকিত ঢাকার অর্থায়নে বিদ্যালয়ের পুরানো শৌচাগারটি আধুনিক, স্বাস্থ্যসম্মত ও সম্প্রসারিত কমফোর্ট জোন সংস্কার, পুনর্নির্মাণ ও বর্ধিতকরণের কাজ সম্পন্ন হয়। যার ফলে শিক্ষার্থীরা পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা গ্রহণের সুযোগ পাবে।
এ সময় রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন বলেন, নিজ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এবং কমফোর্ট জোনটি রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক পরিচ্ছন্নতা রাখতে আগামী এক বছরের একজন ক্লিনার নিয়োগের দিবেন। তিনিই ব্যক্তিগতভাবে ক্লিনারের বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট সকল ব্যয়ভার বহন করবেন।