আদালত প্রতিবেদক।।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র দায়ের করা সিআর মামলা নং-৬১৫/২৫-এর তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের বুধবার (১৭ জুন) কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। আদালয় সূত্রে জানা গেছে, মামলাটি দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তকারী সংস্থা এখনো মামলার অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দেয়নি। এ কারণে আদালতের বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ করেছেন। গত ১৯ এপ্রিল তারিখে জারি করাস্মারক নং-১৩০-এ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক উল্লেখ করেন, মামলা দায়েরের পর মোট ৫২টি ধার্য তারিখ অতিবাহিত হলেও অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়নি। যার ফলে আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা কোতোয়ালিমডেল থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৬ অক্টোবর ২০২৫ তারিখে মওদুদআব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামিকরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সিআর মামলাটি দায়েরকরেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।
শুক্রবার ১৯ জুন) এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,
ভুক্তভোগীর দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতেপুলিশ আইনগত কার্যক্রম অব্যাহতরেখেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামীরা ঘন ঘন নিজেদের অবস্থান পরিবর্তন করায় তদন্তে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে ওসি জানান।