1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর, অভিভাবকদের সহযোগিতা কামনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর, অভিভাবকদের সহযোগিতা কামনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো সরকারিভাবে মিড ডে মিল কর্মসূচি চালু না হলেও শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় উদ্যোগে মিড ডে মিল বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের বিরতিতে শিক্ষার্থীরা বাসায় গিয়ে খাবার খেয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। তবে বাস্তবে দেখা যায়, অনেক শিক্ষার্থী দুপুরে বাড়িতে যাওয়ার পর আর বিদ্যালয়ে ফিরে আসে না। যারা ফিরে আসে তাদের অনেকেই তাড়াহুড়ো করে এসে ক্লান্ত হয়ে পড়ে, ফলে পরবর্তী ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে না। এতে শিক্ষার মান ও পাঠগ্রহণে নেতিবাচক প্রভাব পড়ে।

এছাড়া দুপুরের সময় অনেক শিক্ষার্থীকে নির্জন বা ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে একা বাড়ি যেতে ও বিদ্যালয়ে ফিরতে হয়, যা অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে।

এ প্রেক্ষাপটে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ভিত্তিক মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে উৎসাহ প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বিভিন্ন মা সমাবেশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে দুপুরের খাবার গ্রহণের বিষয়ে মৌখিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুধু নির্দেশনাই নয়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে মিড ডে মিল কার্যক্রম তদারকি করছেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে মৌসুমি ফল বিতরণ করছেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ে নিয়মিত মিড ডে মিল চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে, অপুষ্টি কমবে, মনোযোগ ও শিক্ষার মান উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সম্মানিত অভিভাবকদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকাই পারে এই কর্মসূচির শতভাগ সফল বাস্তবায়ন নিশ্চিত করতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD