1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন সিআর পরোয়ানাভুক্ত এবং ২ জন ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি।
​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​সিআর পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেফতার
​থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চারটি অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
​সাহেবাবাদ গ্রাম: এসআই (নিঃ) ডি.এম. মজিদের নেতৃত্বে সাহেবাবাদ গ্রামে অভিযান চালিয়ে হোসেন শাহের ছেলে মোঃ জালাল খান (২৭)-কে গ্রেফতার করা হয়। একই গ্রামের অপর দুই অভিযানে এসআই (নিঃ) মোঃ শামীম হোসেনের হাতে মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ মুছার হাতে মৃত আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন গ্রেফতার হন।
​শশীদল গ্রাম: এএসআই (নিঃ) মোঃ নুর-আল আহসানের নেতৃত্বে উপজেলার শশীদল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল রহিমের ছেলে মোঃ রওশন হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
​এদিকে, এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার চারিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ বশর (২৩) এবং বড়ধুশিয়া গ্রামের মোঃ গুলজাহার হোসেনের ছেলে মোঃ রাসেল (২৪)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD