1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​পুলিশ জানায়, স্থানীয় সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনের মাদকবিরোধী বিশেষ নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মোছাঃ ফাতেমা আক্তার (২৭) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কান্দারপাড় গ্রামের মোঃ সোহেল রানা ওরফে কালা (২২)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের বাগড়া-শশীদল প্রধান সড়ক সংলগ্ন জসিম রোডের মাথায় অভিযান চালায়। সেখানে একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সংসদ সদস্যের যে মাদকবিরোধী তৎপরতা, তারই ধারাবাহিকতায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD