1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বাস্তবায়নের কর্মসূচির  উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বাস্তবায়নের কর্মসূচির  উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

সারা দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আমড়া ও একটি জলপাই গাছ রোপণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বাস্তবায়নের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন এবং একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরী, বন বিভাগ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, যুবদলের সাবেক আহ্বায়ক একরামুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠিানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD