1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ হাসান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার টাটেরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত হাসান অনুতপুর এলাকার মোঃ সাদ্দাম হোসেনের ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে টাটেরা গ্রামে বারেক মিয়ার বাড়ির পাশের একটি বাড়িতে ভাড়া থাকত।
শিশুর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু হাসান সবার অগোচরে বাড়ির উত্তর পাশের পুকুরের পাশে খেলা করছিলো। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
​স্বজনরা হাসানকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD