1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে পুলিশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা-মিরপুর সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

শুক্রবার ( ১২ জুন ) সকাল থেকে কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চালকদের সতর্ক করা হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া না দিতে উদ্বুদ্ধ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-মিরপুর সড়কে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার শাসনগাছা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও বিভিন্ন অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়তে থাকায় জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের সময় পুলিশ সদস্যরা সিএনজি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়া সংক্রান্ত অভিযোগ যাচাই করেন, একই সঙ্গে তারা সিএনজি চালকদের সঙ্গেও কথা বলেন।

পুলিশের এ অভিযানে সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি থাকলে ভাড়া নৈরাজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

এ সড়কের কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন ধরে সিএনজি চালকরা নির্ধারিত ভাড়া না নিয়ে নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এতে এ সড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করে এবং নিয়মিত তদারকির দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো,. ফারুক হোসেন বলেন, যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো পরিবহন চালক বা মালিক অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD