1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

নেকবর হোসেন।

ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”ক্রীড়াঙ্গন’ স্লোগানে এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি কলেজের ৯৭জন ছাএ প্রতিযোগি অংশ নেয়।

অনুষ্ঠানের অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (১১জুন )কুমিল্লা শিক্ষাবোর্ডের সুইমিংপুল আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন,গোটা বিশ্বের সাথে তাল-মিলিয়ে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা তারা যদি ফিজিক্যাল ফিট না হয় তাহলে তারা স্মার্ট হতে বিনির্মান করতে পারবেনা। তাই তোমাদের ফিজিক্যাল ফিট হতে হবে ,শিক্ষা- দিক্ষায় ফিট হতে হবে, খেলাধুলায় ফিট হতে হবে।
তিনি সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.শফিকুল ইসলাম, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম ,স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ড সহকারী ক্রীড়া অফিসার মোঃসাঈম মিয়া।
অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন , বদরুল হুদা জেনু।
একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) মুহাম্মদ আবদুল কাদির। এসময আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড সহকারী ক্রীড়া অফিসার মোঃসাঈম মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD