1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ত্রিভূজ প্রেমের বলি সিএনজি চালক হৃদয় থানায় মামলা দায়েরের পর গ্রেফতার ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ত্রিভূজ প্রেমের বলি সিএনজি চালক হৃদয় থানায় মামলা দায়েরের পর গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর পরকীয়া দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মো: রাফসান হৃদয় (১৯) নামে এক সিএনজি চালক খুন হয়েছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা ঘটে। নিহত হৃদয় একই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে। ঘটনার পর রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে রিয়া নামে আরও এক নারীকে। তবে, হত্যাকান্ডের মূলহোতা রাজীব এখনো পলাতক রয়েছে। আটককৃত এজাহারভুক্ত আসামিরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল পূর্বপাড়া নতুন বাড়ির নজির আহম্মেদের ছেলে নুরুল আমিন পানসি (২৫) এবং একই গ্রামের খন্দকার বাড়ির আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮)। এছাড়া তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে মো. জসীম উদ্দিন (৫৯)- কে আটক করা হয়েছে। জসিম এলাকার চিহিৃত মাদক কারবারি ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের মূলহোতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত হৃদয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় (মামলা নং-২৩, তারিখ-১১/০৬/২০২৬) এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের নাম উঠে আসে। মামলাটি ৩২৩/৩০২/১০৯ পেনাল কোড ধারায় রুজু করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারের পূর্বপাশের একটি খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে একই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত রতন মিয়ার ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সাথে একই ইউনিয়নের ঘোষতল গ্রামের প্রান্তের মোটরসাইকেলের সামান্য ঘসা লাগে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে ঘটনা শেষ হলেও পরবর্তীতে ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেল যোগে তার গ্রামের রাজীব রিফাত, প্রান্তসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন যুবক ধোড়করা বাজারে এসে দীর্ঘক্ষণ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করে। এ সময় তারা শাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে পেয়ে এলাপাতাড়ি মারধর শুরু করে। রাজীবের গ্যারেজের পাশেই দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের সিএনজি চালক হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে দ্রুত তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে সে চা খাওয়ার জন্য কিছু টাকা নিয়ে যায়। কিশোর গ্যাং এর সদস্যরা তাকে ছুরি মেরে হত্যা করেছে। আমি এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিয়া নামের এক নারীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার মূলহোতা রাজীবকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেম সংক্রান্ত একটি ঘটনার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার প্রকৃত কারণ সম্পর্কে জানতে পুলিশ অধিকতর তদন্ত করছে। অভিযুক্তরা কিশোর গ্যাং সদস্য কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অবিলম্বে মূল আসামি রাজীবকে গ্রেফতার করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD