1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত দুই জনকে কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত দুই জনকে কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. মজিবুর রহমান (২৪) ও মো. ফয়সাল (২০) নামের দুই তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা ও দুলালপুর ইউনিয়নের বালিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ফয়সাল দক্ষিণ চান্দলা গ্রামের মো. খাজু মিয়ার ছেলে এবং মজিবুর রহমান বালিনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মজিবুর রহমান ও ফয়সাল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বালিনা ও দক্ষিণ চান্দলা গ্রামে পৃথক অভিযান চালানো হয়৷ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। অভিযানে আটক মজিবুর রহমান ও ফয়সাল ভ্রাম্যমাণ আদালতে তাদের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় ফয়সালকে পাঁচ মাসের এবং মজিবুর রহমানকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD