1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: নিয়মিত মামলার পলাতকসহ গ্রেফতার ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: নিয়মিত মামলার পলাতকসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক এবং জিআর পরোয়ানাভুক্তসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি শশীদল উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে।
​পৃথক আরেকটি অভিযানে থানার এসআই সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে দুটি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
​এছাড়া, এএসআই মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে টাকই মধ্য পাড়া এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আরেক পলাতক আসামি মোঃ আক্তারুজ্জামান আকতারকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।
​অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজই (১০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD