1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে দুই শতাধিক অসহায় রোগী পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে দুই শতাধিক অসহায় রোগী পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৭০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, ৩৫ জনের চশমা পরীক্ষা ও ২৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মো. আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদরাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহিব আসিফ, আবদুল জলিল মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী পাল, মাদরাসার সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম হাফেজ ফরিদ উদ্দিন, সমাজসেবক আবদুল হাকিম, ইতালি প্রবাসী মোহন মিয়া, শিক্ষক শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মাসুদ, ফ্রান্স প্রবাসী নাঈমুল হাসান মামুন, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সিনিয়র গ্রোগ্রাম অর্গানাইজার মো. লালন উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার বকুল নমঃ, রিপ্রেকসনিস্ট আওয়াল আলী, ডাক্তার সহকারী রবিউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে রামচন্দ্রপুর গ্রামের তরুণ সমাজ।

রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদের বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘ফ্রি চক্ষু চিকিৎসা উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ ও এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD