1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই পারে স্বল্প খরচ ও সময়ে বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করতে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই পারে স্বল্প খরচ ও সময়ে বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করতে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা,
দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।

দেবীদ্বারে গ্রাম আদালত সম্পর্কে ব‍্যাপক জন সচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টায় দেবীদ্বার উপজেলা প্রশাসন উদ‍্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের তত্বাবধানে ইউএনও’র সভাকক্ষে ওই কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়ক সাইফুল করিম খান ও মরিয়ম সুলতানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর রশিদ, উপপরিদর্শক(এসআই) সাগর সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থার জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, উদ্দিপক’র শাখা ব‍্যাবস্থাপক মো. আবু হেনা, পদক্ষেপের ব্যবস্থাপক সোহেল মিয়া, প্রিদীম’ ফাউন্ডেশনের ব‍্যবস্থাপক শিব সংকর ঘোষ, সাংবাদিক আক্তার হোসেন, মো. আবুবক্কর সিদ্দিক প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,
গ্রাম আদালত সম্পর্কে‍ ব‍্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনা খরচে অথবা স্বল্প খরচে দ্রুত বিচার পৌঁছে দিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের মাধ‍্যমে আরো ব‍্যাপক প্রচারনা প্রয়োজন। গ্রাম আদালত সম্পর্কে এখনো অধিকাংশ মানুষ সচেতন নয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD