1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত


‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা মঙ্গলবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

‎বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা ওসি তদন্ত শাহ জালাল, সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, দৈনিক দিনকাল প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, মানব কল্যান সংস্থা নির্বাহী পরিচালক কাজী শামিম উদ্দিন খোকা, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী এ.কে.এম নাজিম উদ্দীন, নুরুল আহাদ আরিফ প্রমুখ।

‎কর্মশালায় বক্তারা বলেন নাঙ্গলকোট উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে ২০২৬ সালের মে পর্যন্ত গ্রাম আদালতে ৮৯৯টি মামলা দায়ের করা হয় তার মধ্যে ৮৫০টি মামলা নিষ্পত্তি হয়।

‎এছাড়াও বক্তারা বলেন জনগণ উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে বিবদমান সমস্যা গুলো সমাধানের আহবান জানান। তাছাড়া এনজিও ও গণমাধ্যম কর্মীদের মাধ্যামে সচেতনতা বৃদ্ধির জোর দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD