
আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা- সিলেট মহাসড়কের গকুলনগরে
সড়কে পড়েছিল অজ্ঞাত মহিলার লাশ। উদ্ধার করলেন মীরপুর হাইওয়ের পুলিশ ফাঁড়ির টহল পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার(৬ জুন) ভোর সাড়ে ৩ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গকুলনগর এলাকার গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরের সামনে।
পুলিশ জানায় ভোর রাতে অজ্ঞাতনামা বেপড়ুয় গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় এক মহিলা(৫৫)’কে চাপা দিয়ে পালাতে যায়। এ সময় মীরপুর হাইওয়ে পুলিশের একটি টহল টিমের চোখে পড়লে ওই মহিলার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, শনিবার ভোর রাত অনুমান সাড়ে ৩টায় অজ্ঞাত পরিচয়ের দ্রুতগামী পরিবহন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারী পথচারীকে ধাক্কা দিলে দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনাম(৫৫) এক নারী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা লাশের আইনগত ব্যবস্থা নেন। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।