1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত আব্দুল্লাহ: অনুপস্থিত ৬ ডাক্তারকে সকোস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত আব্দুল্লাহ: অনুপস্থিত ৬ ডাক্তারকে সকোস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

তাছকিয়া রহমান প্রজ্ঞা:
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯ টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এসময় এমপি হাসনাত আব্দুল্লাহ কয়েকজন ডাক্তারকে অনুপস্থিত দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান এর সাথে এবিষয়ে কথা বলেন।

কোনো প্রকার ছুটি ছাড়াই হাসপাতালে অনুপস্থিত ছয় ডাক্তার হলেন, সহকারী অধ্যাপক কার্ডিওলজি ডাঃ মোঃ শরীফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক ইএনটি ডাঃ গোলাম সারওয়ার সরকার, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ কাজী আয়শা সিদ্দিকা, মেডিকেল অফিসার এসকেএম শামীম কাউসার, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ শিমুল রানী দাস।

এ ঘটনায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে অনুপস্থিত থাকার কারন স্বশরীরে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খানের নিকট দেওয়ার নোটিশ প্রদান করেছে কর্তৃপক্ষ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে ২৬ জন ডাক্তারের মধ্যে ১৩ জন উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন। ৪ জন ছুটিতে আছেন, ৩ জন বিভিন্ন কাজে বাইরে অবস্থান করছেন। এছাড়া বাকি ৬ জন কোনো কারন ছাড়াই হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। ৬ জনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুহিবুস সালাম খানকে উদ্যেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে অনুপস্থিত ডাক্তারগণ কেনো উপস্থিত থাকেনি তা যদি আপনার কাছে সন্তুষ্ট জনক না হয় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করবেন। আগামীকাল থেকে ৭টা ৪৫মিনিটে সকল ডাক্তারদের ব্রিফ করবেন। ৮টা ১৫ মিনিটে এটেন্ডেস নিবেন এবং সাড়ে ৮টার মধ্যে আমাকে এটেন্ডেস ঢাকায় পাঠাবেন, প্রতিদিন। ৮টা ১৫ মিনিটের পর কেউ আসলে তাদের এটেন্ডেস নিবেন না। আমরা আপনাদের ডাক্তারি লিখাতে চাইনা, আপনারা সবকিছু বুঝেই এই পেশায় এসেছেন। আপনারা আমাদের সেবা দিন, আমরা আপনাদের সম্মান করবো।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা বিভাগীয় বিষয় কর্তৃপক্ষ দেখবেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান বলেন, যারা অনুপস্থিত ছিল আগামী তিন কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত থেকে এর জবাব দেওয়ার জন্য তাদের শোকজ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD