1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার দুপুরে উপজেলার উত্তর চান্দলা এলাকার মহিলা মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ইব্রাহিম ওই এলাকার রাসেল মিয়ার ছেলে।
​স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (৩১ মে) দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল ইব্রাহিম। খেলার ছলে একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে ইব্রাহিমের নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখেন তারা।
​পরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
​ইব্রাহিমের এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD