1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ‎ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ‎

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শনিবার বিকালে হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ডাক্তার কামারুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

‎নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‎নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কলিম উল্যাহ, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুকুল, যুবদল সাবেক সভাপতি মাহবুবুল আলম সিজার, হেসাখাল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম জুয়েল, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নেতা প্রভাষক আবু আহমেদ, সহ সভাপতি আবু সুফিয়ান লিটন, বটতলী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি প্রভাষক আফজালুর রহমান, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার শাহ পরান, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার।

‎এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎আলোচনা সভা শেষে হাছান মেমোরিয়াল সরকারি কলেজ জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD