1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এর আগমন উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এর আগমন উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি এর আগমন উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, অন্তবর্তী সরকার থাকাকালিন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছিলাম। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি প্রশ্ন রেখে বলেন, সবেমাত্র সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা হলো; কিশোর গ্যাং ও মাদক ব্যবসা। এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলাম। এরই মধ্যে আপনার ভালো হয়ে যান। মাদক ছেড়ে আপনারা অন্য কোন ব্যবসা খোঁজেন। না হয়, ছয় মাসের পরেও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বুঝা গেল, আপনারা ইচ্ছে করেই, জেনে-বুঝেই এই রাস্তায় আছেন। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি না, বরং ভালো মানুষের সংখ্যাই বেশি। অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে এ চৌদ্দগ্রামে। তাদেরকে আর ছাড় নয়। আপনাদেরকে সাথে নিয়ে এ চৌদ্দগ্রামকে মাদক-সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. শাহাব উদ্দিন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সেক্রেটারি মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. নিয়াজ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি’র ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর রহমান পাটোয়ারী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মোহাম্মদ মিজানুর রহমান, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, মো. মমিনুল ইসলাম, আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুববিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, জামায়াত নেতা মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, এনপিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD