1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঝড়ের তান্ডব নেই তবুও গাছ পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঝড়ের তান্ডব নেই তবুও গাছ পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর গাছ পড়ে ৩ ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, ঈদ পরবর্তী যাত্রীরা কর্মস্থলে তথা গন্তব‍্যে পৌঁছতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে।

এতে দু’পাশে দূর্পাল্লার ভাড়ি যানবাহনসহ কয়েকশত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কাঁচা মাল পরিবহন ও নারী শিশু বৃদ্ধদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে

ঘটনাটি ঘটে রবিবার (৩১ মে) অনুমান সকাল ১০ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার থানা মসজিদের পশ্চিম পার্শ্বের একটি বিশাল আকৃতির কৃষ্ণচূড়াড়া গাছ পড়ে এ যানজটের সৃষ্টি হয়। ওই সময় বৃষ্টি বাঁ ঝড়ের তান্ডব ছাড়াই আকষ্মিক এ গাছটি পড়ায় প্রায় ৩ ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোন ধরনের ঝড় বৃষ্টি ছাড়াই দেবীদ্বার থানা মসজিদের দক্ষিণ- পশ্চিম কর্ণারের একটি বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ সড়কের উপর হেলে পড়ে, এ সময় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয় থেকে চট্রগ্রামগামী একটি বড় লরির উপর পড়লেও যান ও মালামালের তেমন ক্ষতি হয়নি। থানার পশ্চিম পাশের দেয়াল ধ্বসে পড়ে এবং লরির মাঝামাঝি স্থানে পড়ায় পথচারী, লরির চালক বা ষ্টাফের তেমন ক্ষতি হয়নি।তবে একটি বৈদ‍্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ‍্যপেত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল এবং থানা পুলিশ ও বিদ‍্যুৎ বিভাগের লোকজন এসে বেলা ১ টার মধ‍্যে গাছটি সড়ক থেকে অপসারণ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব‍্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, কৃষ্ণচূড়া গাছটি পূর্বেই ঝড়ের তান্ডবে একটু হেলে ছিল। মুরাদনগর থেকে আসা দমকল বাহিনীর একটি দলের সহযোগিতায় গাছটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গাছটি থানার দেয়াল ধ্বসে লরির উপর পড়ায় লরিটি একটু ক্ষতিগ্রস্থ হলেও পথচারীদের কোন ক্ষতি হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD