
আয়শা রহমান প্রজ্ঞা:দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ইয়াবা বিক্রয়কালে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার ৩১ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই বাধন দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের দিপক সিং (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬ পিস ইয়াবা ও টাকাসহ আটক করে।
আটক দিপক সিং (৩৯) বরকামতা গ্রামের মনোরঞ্জন সিংহের ছেলে। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রোববার বিকেলে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক দিপক সিংহকে মাদক ও মাদক বিক্রয়ের টাকা উদ্ধারসহ মামলা দায়ের পূর্বক কোর্ট হেফাজতে চালান করেছি।
তিনি আরো বলেন, দেবীদ্বারে মাদকেরপ্রভব এতোটাই প্রকোট যে হাত বাড়ালেই যেমন মাদক পাওয়া যায়, তেমনি অভিযানে নামলেই মাদকসহ মাদক বিক্রেতা ও মাদক সেবক আটক করা একটি সহজলভ্য বিষয়। মাদক নির্মূলে শুধু প্রশাসনই নয়, সমাজের সর্স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।