1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অতিষ্ঠ গ্রামবাসী মাদকসেবীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ; অতপর মোবাইল কোর্টে ১৫ দিনের সাজা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অতিষ্ঠ গ্রামবাসী মাদকসেবীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ; অতপর মোবাইল কোর্টে ১৫ দিনের সাজা

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি  ।। 

কুমিল্লার দেবীদ্বারে বাদল মিয়া (৪০) নামে এক দিনমজুর গাঁজাখুরকে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে। পুলিশ আটক গাঁজাখুর বাদল মিয়াকে নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতের হাজির করেন।

আটক বাদল মিয়া উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের বাহার মিয়ার ছেলে।

বাদল মিয়া পেশায় দিনমজুর হলেও, তিনি এলাকার যুব-তরুণদের নেশাগ্রস্থ‍্য করার অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী তাঁকে মাদক সেবন অবস্থায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিয়ে এনে পুলিশে সোপার্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে রোববার (৩১ মে) সকাল ৮ টায় মোবাইল কোর্টে হাজির করেন।

আদালত স্বাক্ষ‍্য প্রমানের ভিত্তিতে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে দিন মজুর বাদল মিয়াকে বিনা শ্রমে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়রা বাদল মিয়াকে গাঁজা সেবন অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়, পুলিশ তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD