1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বাস চাপায় শিশু নিহত, বাবা- মা আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বাস চাপায় শিশু নিহত, বাবা- মা আহত

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪৯৪ বার পঠিত

শামীম রায়হান॥

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর আমিরাবাদে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তানহা নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়।

এদিকে স্থানীয়রা দুর্ঘটনায় শিশুটির বাবা-মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবাও মারা গেছে বলে খবর পাওয়া গেলেও একটি দায়িত্বশীল সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয় বলে জানায়৷

নিহত কন্যা শিশু তানহা (৭) কুমিল্লা সদরের কালির বাজার গ্রামের রুবেল মিয়ার মেয়ে। দূর্ঘটনায় শিশুটির বাবা রুবেল মিয়া (৩৫) এবং মা ময়না (২৮) মারাত্মক আহত হয়। তারা তিন জন মোটরসাইকেলযোগে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে আমিরাবাদ এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস চাপা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয় এবং তাদের ৭ বছরের এক শিশু কন্যা তানহা মারা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD