1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিকের পরিচ্ছন্ন কর্মীরা পেলেন ঈদ উপহার, পশুর বর্জ্য সরানো হবে ৮ ঘন্টার মধ্যে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুসিকের পরিচ্ছন্ন কর্মীরা পেলেন ঈদ উপহার, পশুর বর্জ্য সরানো হবে ৮ ঘন্টার মধ্যে

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?
সাকলাইন যোবায়ের ।। 
পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে  কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। কুমিল্লা নগরীর কোরবানি কৃত পশুর বর্জ্য সরানো হবে মাত্র ৮ ঘন্টার মধ্যে বলে জানিয়েছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে প্রধানমনত্রীর ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য এই ঈদ উপহার পাঠিয়েছেন। প্রত্যে কর্মীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক ৮ ঘণ্টার মধ্যেই সেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরবাসীর প্রতিও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রাখলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্ন কর্মী আবুল হাসান বলেন, অতীতে তারা এমন ঈদ উপহার পাননি। তবে বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়েছেন তারা। এজন্য প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD