1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের সাজা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের সাজা

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন (৩০) পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের টুকু মিয়ার ছেলে‌
স্থানীয় লোকজন জানায়, এ. মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক থেকে একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন অটোরিকশাটি থামিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি গ্রহণের পর ইভটিজিংয়ের বিষয়টি প্রমান হওয়ায় আইন অনুযায়ী তাকে দণ্ড দেয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD