1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে গ্রাহকদের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে গ্রাহকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রতিনিধি:
সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ব্যাংক কুমিল্লার নাঙ্গলকোটে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সংলগ্ন সড়কে ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকগণ মানববন্ধন করেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব মজুমদার, ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ি দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদয় অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD