1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ইমাম ও খতিবদের সাথে এমপির মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ইমাম ও খতিবদের সাথে এমপির মতবিনিময়

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, ‎নাঙ্গলকোট প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

‎নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

‎অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ।

‎জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক মাধবপুর সালেহীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার।

‎এসময় উপস্থিত ছিলেন তিলিফ দরবারের পীর মাওলানা রুহুল আমিন, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম, ইমাম সমিতি রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন নাঙ্গলকোট উপজেলা ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক তারেক।

‎মতবিনিময় সভায় ইমাম ও খতিবদের উপহার প্রদান করা হয়।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও উপস্থিত সবার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD