1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম ।। 
মাদকবিরোধী অভিযানে কুমিল্লার লাকসামে মো. আজাদ হোসেন (৩৪) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজাদ লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের মিশ্রী গ্রামের আমির হোসেন ছেলে।শুক্রবার রাত সাড়ে ৩টায় এসআই নেয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে লাকসাম থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২০২৫ সালের ৭ এপ্রিল মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এছাড়াও ২০২১ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত একই আইনে অপর একটি মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্র্ম কারাদন্ডে দন্ডিত করে। লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অপর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজাদের শ্বশুর জাফর আহমেদ চলতি বছরের ১ এপ্রিল ২৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD