1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছি সে স্বপ্ন বৃথা হতে দিব না...হাসনাত আব্দুল্লাহ এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছি সে স্বপ্ন বৃথা হতে দিব না…হাসনাত আব্দুল্লাহ এমপি

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রতিনিধি:
দেশের ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি দেশের মানুষের রায়ের সাথে প্রতারণা করেছে। আমরা গুম, খুন, সন্রাস, চাঁদাবাজি, দূর্নীতি, ধর্ষন মূক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছিলাম সে স্বপ্ন বৃথা হতে দিব না। বুধবার রাত ৮টায় কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বলেন, আপনারা ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ডের নামে তামাশা করছেন। আমরা আপনার নিকট আরেকটি কার্ড চাই, সেটি হলো জাস্টিস কার্ড। আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে জনগণের হাতে কিন্তু লাল কার্ড রয়েছে তারা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। ইতিমধ্যে আপনারা ইয়েলো কার্ড পেয়েছেন খুব শীঘ্রই আপনাদেরকে লাল কার্ড দেখানো হবে।

এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ও এনসিপি নেতা মীর মাহদী আল মানসুরের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা সংগঠক ডাক্তার ফয়সাল হোসেন।

পথ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ, জাতীয় যুবশক্তি সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD