1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১৫ বছর পর জমির দখল পেলেন মালিক ব্রাহ্মণপাড়ায় ঢাক-ঢোল পিটিয়ে বাড়ি ও জমির দখল বুঝিয়ে দিলেন আদালত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১৫ বছর পর জমির দখল পেলেন মালিক ব্রাহ্মণপাড়ায় ঢাক-ঢোল পিটিয়ে বাড়ি ও জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ ১৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় দুই একর জমি ও বসতবাড়ি আদালতের নির্দেশে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর উপজেলার শশীদল ইউনিয়নে ঢাক-ঢোল পিটিয়ে ও লাল নিশানা টাঙিয়ে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেয় আদালত নিযুক্ত প্রতিনিধিদল। এ সময় উচ্ছেদ অভিযান দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং আনন্দ উৎসবে বিরিয়ানিও বিতরণ করা হয়।
​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মোকলেছুর রহমান ও খোরশেদ আলমের সঙ্গে স্থানীয় আবুল হাসেম ও আবদুর রাজ্জাক গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। শশীদল মৌজার ২২ শতক বসতভিটা ও ১ একর ৯০ শতক কৃষিজমি নিয়ে চলা এই বিরোধ মীমাংসায় একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
​শেষমেশ ২০১২ সালে ভুক্তভোগীরা কুমিল্লা সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। আদালত মামলার রায়ে মোকলেছুর ও খোরশেদ আলমকে জমির মালিক হিসেবে ঘোষণা করেন। বিবাদী পক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। সব আইনি প্রক্রিয়া শেষে আদালত ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মালিককে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
​বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই দখল প্রক্রিয়া। আদালত নিযুক্ত প্রতিনিধিরা পরিমাপ শেষে জমির চারপাশে লাল নিশানা পুঁতে দেন। আদালতের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ও আনন্দ প্রকাশ করে মালিক পক্ষ, ​বসতবাড়ি শশীদল মৌজার সাবেক সিএস ৩৯৪ ও ৩৯৫ দাগের ২২ শতাংশ,​কৃষিজমি ৪৮ দাগের ১ একর ৯০ শতাংশ।
​​জমি বুঝে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে খোরশেদ আলম বলেন, “দীর্ঘ ১৫ বছর আমরা আমাদের পৈতৃক জমি থেকে বঞ্চিত ছিলাম। আইনি লড়াই যে ফল দেয়, আজ তা প্রমাণ হলো। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেছে।”
​এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সহকারী কমিশনার (ভূমি), তারেক রহমান, কুমিল্লা জেলা জজ আদালতের নাজির ​মুমিনুল ইসলাম,, সিভিল কোর্ট কমিশনার।
​আল আমীন এবং জেলা ও থানা পুলিশ একটি বিশাল দল।
​ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, আদালতের সুনির্দিষ্ট রায়ের পরিপ্রেক্ষিতে ঢাক-ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD